বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলা) আসনে উপনির্বাচনে আগামী ৯ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা করা হয়েছে।
সিনিয়র সহকারী সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত নির্বাচনী তফসিল–সংক্রান্ত প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়া-৬ আসনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ২ মার্চ, ৫ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই। ৬ মার্চ থেকে শুরু করে আপিল চলবে ১০ মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ১১ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের তারিখ ১৪ মার্চ ও প্রতীক বরাদ্দ ১৫ মার্চ। ভোট গ্রহণ ৯ এপ্রিল; সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা।
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ এবং বগুড়া-৬ এই দুটি আসনে বিজয়ী হন। শপথ গ্রহণের আগের দিন বগুড়া–৬ আসন ছেড়ে দেন।
কে পাবেন বিএনপির মনোনয়ন
এদিকে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে কে বিএনপির মনোনয়ন পাবেন, তা নিয়ে চলছে নানা আলোচনা। এখন পর্যন্ত সম্ভাব্য প্রার্থী তালিকায় স্থানীয় নেতাদের মধ্যে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম (বাদশা), বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ কে এম মাহবুবুর রহমান, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর (পাভেল) এবং বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মনোনয়ন চাইবেন বলে শোনা যাচ্ছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

