আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) তিনি বিমানবন্দর পরিদর্শন করেন। এসময় মন্ত্রী আটকে পড়া যাত্রীদের সঙ্গে কথা বলেন, তাদের উদ্বেগ শোনেন এবং আশ্বস্ত করেন যে সরকার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
পবিত্র সফরের প্রস্তুতি নিয়ে আসা এসব যাত্রী হঠাৎ অনিশ্চয়তার মুখে পড়ে উদ্বেগে অপেক্ষা করতে থাকেন। বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যাত্রীদের তথ্য প্রদান করতে কাজ করে যাচ্ছে। এসময় মন্ত্রী সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানান এবং আশ্বস্ত করেন যে এ কঠিন সময়ে সরকার তাদের পাশে রয়েছে।






