1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

মার্কিন সেনা আটকের দাবি ইরানের, ট্রাম্পের হুঁশিয়ারি

প্রতিবেদনঃ নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইমঃ 08-03-2026 ইং
  • 1111 বার পঠিত
ad728

মধ্যপ্রাচ্যে একদিনের হামলায় বহু মার্কিন সেনা হতাহতের দাবি করেছে ইরান। এছাড়া যুদ্ধ শুরুর পর থেকে কয়েকজন মার্কিন সেনাকে আটকের দাবিও করেছে দেশটি। শত্রুপক্ষ যতক্ষণ আক্রমণ অব্যাহত রাখবে ততক্ষণ, এমনকি টানা ছয়মাস তীব্র যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে ইরান। অন্যদিকে নিঃশর্ত আত্মসমর্পণ না করলে ইরানকে পুরোপুরি ধ্বংসের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের।

যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। শনিবার একদিনেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে চালানো পাল্টা হামলায় বহু মার্কিন সেনা ও সামরিক কর্মকর্তা হতাহত হয়েছে বলে দাবি তেহরানের। এরমধ্যে বাহরাইনে থাকা মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ২১ সেনা নিহত এবং সংযুক্ত আরব আমিরাতের আল ধফরা বিমানঘাঁটিতে প্রায় ২০০ মার্কিন সেনা হতাহতের দাবি করেছে দেশটি।

এ ছাড়াও যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকজন মার্কিন সেনাকে বন্দি করা হয়েছে বলে দাবি করছে ইরান। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানে সেনা আটকের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।


মধ্যপ্রাচ্যে থাকা ঘাঁটিগুলো থেকে শত্রুপক্ষ যতক্ষণ আক্রমণ অব্যাহত রাখবে ততক্ষণ পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারিও দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলী লারিজানি। এমনকি যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে অন্তত ৬মাস তীব্র লড়াই চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছে আইআরজিসি। আর ইরানের পাল্টা হামলা অব্যাহত থাকায় যেকোনো হুমকি মোকাবিলার জন্য প্রস্তুত বলে প্রথমবারের মতো ঘোষণা দিলেন আরব আমিরাতের প্রেসিডেন্ট।

এরইমধ্যে ইরানের সাথে যুদ্ধ মীমাংসার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। হুমকি দিয়ে বলেন, ইরানকে এমনভাবে ধ্বংস করা হবে যেন আত্মসমর্পণ করার কথা বলার জন্য কোনো নেতা অবশিষ্ট না থাকে।

এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাজ্যের বিমানবাহী রণতরী আর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। বলেন যুদ্ধে জয়লাভের পরে যুক্তরাজ্যের এমন উদ্যোগের দরকার নেই যুক্তরাষ্ট্রের।

এদিকে, চলমান এই সংঘাতে মধ্যে কংগ্রেসের পর্যালোচনা ছাড়াই ইসরাইলের কাছে প্রায় ৬৫০ মিলিয়ন ডলার মূল্যের ২০ হাজারের বেশি বোমা বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।


ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728