1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

ব্যবসা করতে চাইলে বায়িং হাউসকে বিজিএমইএর সহযোগী সদস্য হতে হবে

প্রতিবেদনঃ নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইমঃ 14-03-2026 ইং
  • 477 বার পঠিত
ad728

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সদস্য প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা করতে হলে সংগঠনের সহযোগী সদস্যপদ নিতে হবে বায়িং হাউসকে। তা না হলে বায়িং হাউসগুলো বিজিএমইএর সদস্য প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সংগঠনের সেবা থেকে বঞ্চিত হবে।

গতকাল বৃহস্পতিবার বিজিএমইএর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, গত ১৪ জানুয়ারি বিজিএমইএর পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় হয়। সেই সভায় তৈরি পোশাকশিল্পের সামগ্রিক স্বার্থ ও জবাবদিহি নিশ্চিত করতে পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, বিজিএমইএর সদস্য কারখানার সঙ্গে কাজ করার ক্ষেত্রে বায়িং হাউসকে সংগঠনের সহযোগী সদস্যপদ নিতে হবে। বায়িং হাউসগুলোর সদস্যপদ না থাকলে বিজিএমইএর সদস্য কারখানার সঙ্গে ব্যবসা করার ক্ষেত্রে সংগঠনের সেবা থেকে বঞ্চিত হবে। এ ছাড়া বায়িং হাউসগুলো বিজিএমইএর সদস্যপদ না নিলে তারা বিরোধ নিষ্পত্তিতে সহায়তাসহ অন্য সুযোগ-সুবিধা পাবে না।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728