1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

সংসদে সড়ক পরিবহনমন্ত্রীর তীব্র সমালোচনা জামায়াত এমপির

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 30-03-2026 ইং
  • 567 বার পঠিত
ad728

ঈদুল ফিতরের ঈদযাত্রা নিয়ে সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের সাম্প্রতিক মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম। সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির পরিসংখ্যান তুলে ধরে তিনি প্রশ্ন তোলেন, "আর কত মানুষের মৃত্যু হলে সড়ক পরিবহনমন্ত্রীর মনে অস্বস্তি জাগবে?"


সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনে অনির্ধারিত এক আলোচনায় অংশ নিয়ে সাইফুল আলম এসব কথা বলেন। তিনি বলেন, গতকাল সড়ক পরিবহনমন্ত্রী ঈদযাত্রাকে 'স্বস্তিদায়ক' বলে দাবি করেছেন। অথচ বিআরটিএর তথ্যমতে ১৭০ জন এবং যাত্রীকল্যাণ সমিতির হিসাবে ৩৭০ জন মানুষ এই ঈদযাত্রায় প্রাণ হারিয়েছেন। এমনকি দৌলতদিয়ায় একটি পুরো বাস পানিতে তলিয়ে যাওয়ার মতো ভয়াবহ ঘটনাও ঘটেছে। এত মৃত্যুর পরও মন্ত্রী কীভাবে একে 'স্বস্তির যাত্রা' বলেন, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন এই সংসদ সদস্য।

সাইফুল আলম আরও অভিযোগ করেন, দৌলতদিয়ার মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্বজনদের মাত্র ২৫ হাজার এবং আহতদের ১৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, যা অত্যন্ত নগণ্য। তিনি বলেন, "ব্রিটেনের মতো উন্নত দেশ হলে এমন পরিস্থিতিতে মন্ত্রী অনেক আগেই পদত্যাগ করতেন।" সড়ক পরিবহনমন্ত্রী পদত্যাগের চিন্তা করছেন কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।


একই অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে জামায়াতের আরেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মধ্যে বৈপরীত্যের কথা উল্লেখ করেন। তবে এসব সমালোচনার জবাবে সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেন, সরকার ও মন্ত্রীদের মধ্যে কোনো বিভাজন নেই। বিরোধীরা অহেতুক বিভেদ সৃষ্টির চেষ্টা করছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728