1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

সরকার নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অনুরোধ এলপিজি অপারেটরদের

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 08-04-2026 ইং
  • 3 বার পঠিত
ad728

সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি করতে সব পরিবেশক ও খুচরা বিক্রেতাকে অনুরোধ জানিয়েছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলওএবি)। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।

এর আগে গতকাল মঙ্গলবার জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসকদের বাড়তি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে একটি চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এই চিঠির পরিপ্রেক্ষিতে এলওএবি এই খাতের ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে বিক্রির অনুরোধ জানিয়ে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি দেয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি হচ্ছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ অবস্থায় এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে বিক্রির বিষয়ে অভিযান পরিচালনা ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়।

এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তাদের বিজ্ঞপ্তিতে বলে, ‘এলপিজি বোতলজাতকারী প্রতিষ্ঠান থেকে সরকার নির্ধারিত মূল্যেই সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে। ইতিমধ্যে জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসকদের এই অনিয়মের বিরুদ্ধে অভিযান ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বর্তমান বৈশ্বিক জ্বালানিসংকটের এ মুহূর্তে জনদুর্ভোগ কমানো আমাদের নৈতিক দায়িত্ব। তাই দেশের সব এলপিজি পরিবেশক ও খুচরা বিক্রেতাকে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রির জন্য অনুরোধ করা হলো।’

এর আগে সবশেষ গত বৃহস্পতিবার ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর ফলে এপ্রিল থেকে প্রতি কেজিতে এলপিজির দাম বাড়ে ৩২ টাকা ৩০ পয়সা। এতে বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম হয় ১ হাজার ৭২৮ টাকা। গত মাসে এর দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা। তার মানে ১২ কেজিতে দাম বেড়েছিল ৩৮৭ টাকা।

এর আগে ফেব্রুয়ারির শুরুতে ১২ কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৩৫৬ টাকা। এরপর এলপিজির আমদানি শুল্ক কমানোর পর ২৪ ফেব্রুয়ারি দাম সমন্বয় করে ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728