তিনি জানান, সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গত ৪ মার্চ থেকে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়। গত ৩১ মার্চ সন্ধ্যায় পুনরায় গ্যাস সংযোগ পাওয়ার পর কারখানাটি চালু করা হয়। আজ দুপুর থেকে কারখানাটির সার উৎপাদন শুরু হয়।
গ্যাস সংকটের কারণে এক মাস দুই দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা। আজ (সোমবার, ৬ এপ্রিল) দুপুর থেকে কারখানাটি উৎপাদনে ফিরেছে। সন্ধ্যায় কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. ফখরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।