1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

নাহিদ রানার ইয়র্কার দেখে ওয়াকার ইউনিসের কথা স্মরণ করলেন শন টেইট

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 22-04-2026 ইং
  • 14563 বার পঠিত
ad728

বাংলাদেশ দলের নতুন সেনসেশন নাহিদ রানা, গতির কারণে ইতোমধ্যে সাড়া ফেলে দিয়েছেন ক্রিকেট বিশ্বে। চলতি পিএসলে যে কটা ম্যাচ খেলেছেন, দেখিয়েছেন নিজের গতির ঝলক। আর নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে তো তার বোলিং দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন সবাই। সংবাদ সম্মেলনে তাকে প্রশংসায় ভাসিয়েছেন কিউই পেসার ও’রুর্কে। এবার নাহিদকে প্রশংসায় ভাসালেন টাইগারদের পেস বোলিং কোচ শন টেইট।

নিউজিল্যান্ড দলের মিডিয়া ম্যানেজার ক্যালাম কর্নয়ের বিস্ময় কী আর কাটে? দুদিন আগেও নাহিদ রানার বোলিংয়ে প্রশংসা করেছেন তিনি, আজও বললেন, ‘ছেলেটা সত্যিকারের একটা প্রতিভা।’ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে নাহিদ রানার প্রশংসা করলেন কিউই পেসার ও’রুর্কে। 

 
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। আগের দিন সংবাদ সম্মেলনে ঘুরেফিরে আসলো নাহিদ রানার প্রসঙ্গ। তাকে নিয়ে তো আর কৌতূহলের শেষ নেই। 
 
টাইগারদের পেস বোলিং কোচ শন টেইটকে একের পর এক প্রশ্ন করা হয়— নাহিদকে টানা তিন ম্যাচ খেলানো হবে কি না, ইনজুরির ঝুঁকি কতটা, তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন— এসব নিয়েই ছিল মূল আলোচনা। এমনকি নতুন কোনো ডেলিভারি বা বৈচিত্র্য যোগ করার সম্ভাবনাও উঠে আসে আলোচনায়। 
নাহিদকে নিয়ে ইতিবাচক মূল্যায়ন থাকলেও বিষয়টি নিয়ে বেশ সতর্ক টেইট। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে টেইট বলেন, ‘আধুনিক ক্রিকেটে— বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে ফাস্ট বোলারদের মধ্যে নানা ধরনের বৈচিত্র্যময় বল করার একটা প্রবণতা দেখা যায়। নাহিদের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে, সে বুদ্ধিমান ছেলে। এই মুহূর্তে ব্যাপারটাকে খুব বেশি জটিল না করে আমি মনে করি, সে যেভাবে বল করছে এবং তার জন্য যা কাজে দিচ্ছে, সেটাই সবচেয়ে ভালো।’ 
 
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও নাহিদ দেখিয়েছেন তার গতির ঝলক। ১০ ওভারের স্পেলে কেবল একটি বলই তিনি করেছেন ১৪০ কিলোমিটারের নিচে। শুধু গতি নয়, উইকেট নেওয়ার ক্ষেত্রেও দেখিয়েছেন বৈচিত্র্য। তার শিকার হওয়া পাঁচটি উইকেটের একটি ফুল লেংথ ডেলিভারিতে, তিনটি বাউন্সারে আর একটি নিখুঁত ইয়র্কারে। 
 
টেইট বলেন, ‘তার ভান্ডারে স্লোয়ার বল আছে, কিন্তু যদি প্রয়োজন না পড়ে, তাহলে সেটা ব্যবহার করার দরকার নেই। অন্যদের যেখানে বাধ্য হয়ে গতির পরিবর্তন করতে হয়, নাহিদের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। তার বিধ্বংসী বাউন্সার আছে। অনেক বোলার, যারা ১৩০ কিলোমিটার গতিতে বল করেন, তাদের ও রকম বাউন্সার নেই। তাই স্লোয়ার বল ছাড়া তাদের উইকেট নেওয়ার সুযোগ কম থাকে।’ 
 
‘কিন্তু নাহিদ রানার ক্ষেত্রে বিষয়টা ঠিক উল্টো। বর্তমানে সে তার গতি আর বাউন্স ব্যবহার করে শর্ট বলে প্রচুর উইকেট পাচ্ছে। সে যথেষ্ট বুদ্ধিমান ছেলে; সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও নতুন কিছু শিখবে। তবে এই মুহূর্তে আমি চাই, সে বিষয়গুলোকে সহজ রাখুক এবং স্রেফ জোরে বল করে যাক।’ 
নাহিদ রানার টানা গতিময় বোলিংয়ে মুগ্ধ হয়েছেন টেইট। তার চোখে, বাংলাদেশ ক্রিকেটের জন্য নাহিদ এক মূল্যবান সম্পদ। তরুণ এই পেসারকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে, সেটিও স্পষ্টভাবে অনুভব করছেন তিনি। নিজের খেলোয়াড়ি জীবনে টেইটও ছিলেন ভয়ংকর গতির বোলার। তাই নাহিদকে দেখে কি তার পুরোনো দিনের স্মৃতিগুলোও ভেসে ওঠে। 

 

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728