পিরোজপুর জেলা বিএনপির প্রবীণ নেতা মোতালেব আকন তার শেষ আকুতি জানিয়েছেন। দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করেছেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মোতালেব আকনের সঙ্গে এই ভার্চুয়াল সাক্ষাৎ করেন এবং তার অবস্থার খোঁজ নেন।
এ সময় সাক্ষাতে উপস্থিত ছিলেন: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এবং ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান উপদেষ্টা অ্যাড রুহুল কবির রিজভী। আমারা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, দৈনিক কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক হাফিজ আল আসাদ সাঈদ খানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় অ্যাড রুহুল কবির রিজভী পিরোজপুরে উপস্থিত থেকে মোতালেব আকনের হাতে তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি বলেন, ‘এই উদ্যোগ কেবল একজন প্রবীণ নেতার স্বপ্নপূরণ নয়, বরং বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি দেশ নায়কের শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিচ্ছবি। তারেক রহমান বারবার প্রমাণ করেছেন, তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, একজন সংবেদনশীল, মানবিক এবং স্মৃতিশক্তি সমৃদ্ধ নেতাও।’
দলীয় সূত্রে জানা গেছে, মোতালেব আকন দীর্ঘদিন ধরে দলকে বিভিন্ন পর্যায়ে সমর্থন ও নেতৃত্ব দিয়ে আসছেন। তারেক রহমানের সঙ্গে এই সাক্ষাৎ তার জীবনের শেষ রাজনৈতিক আকুতি হিসেবে ধরা হচ্ছে।
এ জাতীয় আরো খবর..