1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

আমি সক্রিয়ভাবে কাউকে খুঁজছি না : মালাইকা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 06-05-2026 ইং
  • 2354 বার পঠিত
ad728

বলিউড তারকা মালাইকাকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। প্রায়ই একেক পুুরুষের সঙ্গে তার প্রেম চলছে এমন কথা চাউর হয়। এসবের জবাবে সম্প্রতি মুখ খুলেছেন তিনি। 


একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে মালাইকা বলেন, "আমি সক্রিয়ভাবে কাউকে খুঁজছি না। আগে এমন বিষয় শুনলে মেজাজ হারালেও এখন আমি  এবং আমার ছেলে আরহান খান এসব খবর পড়ে একসঙ্গে হাসাহাসি করি। কারও সঙ্গে নাম জড়ালে তা এখন আমাদের কাছে স্রেফ একটি কৌতুক ছাড়া আর কিছু নয়।"


তিনি আরও বলেন, "বর্তমানে আমি জীবনের প্রতিটি মুহূর্ত দারুণভাবে উপভোগ করছি। আমি নতুন করে কোনো সঙ্গী খোঁজার জন্য মরিয়া নই। আমি একজন স্বনির্ভর নারী হিসেবে গর্বিত। নিজেকে পূর্ণতা দিতে আমার কোনো পুরুষের প্রয়োজন নেই। ভবিষ্যতে যদি কারও সঙ্গে সম্পর্কে জড়াতে হয়, তবে সেটি হবে সম্পূর্ণ আমার নিজের শর্তে।"


দীর্ঘ দুই দশক আরবাজ খানের সঙ্গে সংসার করার পর ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০১৮ সাল থেকে অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্কে থাকলেও ২০২৪ সালে তাদের পথ আলাদা হয়ে যায়।


পেশা জীবনেও মালাইকা বর্তমানে খুব সফল সময় পার করছেন। গত বছর ‘থাম্মা’ ছবিতে দক্ষিণী তারকা রাশমিকা মান্দানার সঙ্গে তার ‘পয়জন বেবি’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অভিনয়ের পাশাপাশি লেখক হিসেবেও তিনি আত্মপ্রকাশ করেছেন তার নতুন বই ‘ইটস ইজি টু বি হেলদি’-র মাধ্যমে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728