1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

জুনের মধ্যেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 06-05-2026 ইং
  • 22775 বার পঠিত
ad728

মাঠ পর্যায়ে মোতায়েন থাকা সেনাবাহিনীর সব সদস্য আগামী জুন মাসের মধ্যেই ব্যারাকে ফিরে যাবেন। আজ (মঙ্গলবার, ৫ মে) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

২০২৪ সালের জুলাই মাসে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মাঠে নেমেছিলেন প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। অন্তর্বর্তী সরকারের পুরোটা সময়জুড়েই মাঠে ছিলেন তারা। নির্বাচিত সরকার আসার পর দুই বছর বাদে এখন তারা ব্যারাকে ফিরে যাবেন।

আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী ৬ জুন থেকে সেনাসদস্যদের চূড়ান্ত প্রত্যাহার শুরু হবে।

প্রথমে দূরবর্তী জেলা থেকে প্রত্যাহার হবে। পরবর্তীকালে ধাপে ধাপে বিভাগীয় শহর এবং বড় জেলা থেকে তুলে আনা হবে। এভাবে জুন মাসের মধ্যেই সেনাবাহিনীর সব সদস্যকে মাঠপর্যায় থেকে সরিয়ে নেয়া হবে।


ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728