1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে নেইমার

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 12-05-2026 ইং
  • 128 বার পঠিত
ad728

বিশ্বকাপে ব্রাজিলের ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি। সে দলে জায়গা পেয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার। তবে চোটের কারণে বাদ পড়েছেন উদীয়মান তরুণ ফরোয়ার্ড এস্তেভাও।


ফিফার নিয়ম অনুযায়ী, ১১ মে’র মধ্যে অংশগ্রহণকারী প্রতিটি দলকে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড জমা দিতে হয়। যদিও এই তালিকা প্রকাশ করা হয় না, কিন্তু এখান থেকেই চূড়ান্ত ২৬ সদস্যের দল নির্বাচন হবে।


৩৪ বছর বয়সী নেইমারের জন্য এটি হতে পারে আন্তর্জাতিক ফুটবলে বড় প্রত্যাবর্তনের সুযোগ। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড আনচেলত্তির অধীনে আগের কোনো স্কোয়াডে জায়গা পাননি। ফলে তার প্রাথমিক দলে ফেরা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


চোটে পড়ার আগে এস্তেভাওকে বিশ্বকাপ স্কোয়াডের প্রায় নিশ্চিত সদস্য হিসেবে বিবেচনা করা হচ্ছিল। আনচেলত্তিও তরুণ এই ফরোয়ার্ডের বড় ভক্ত হিসেবে পরিচিত।


গত গ্রীষ্মে প্রায় ২৯ মিলিয়ন পাউন্ডে পালমেইরাস থেকে চেলসিতে যোগ দেন এস্তেভাও। সব প্রতিযোগিতা মিলিয়ে নতুন ক্লাবের হয়ে ৩৬ ম্যাচে তিনি করেছেন ৮ গোল।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728