1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

মিরপুরে বিদেশি পিস্তল ও আইসসহ যুবক গ্রেফতার

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 17-05-2026 ইং
  • 1904 বার পঠিত
ad728

রাজধানীর মিরপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড কার্তুজ এবং দেড় লাখ টাকা দামের ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‎শনিবার (১৬ মে) দিবাগত রাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

‎গ্রেফতারকৃত হলো- মো. সাইফুল ইসলাম।


মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, আমার নেতৃত্বে (থানার ওসি) এসআই সামছুদ্দোহা, এসআই মামুন মিয়া ও এএসআই জান্নাতুল বাকীসহ পুলিশের একটি দল মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছ থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়।

‎পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং তার সঙ্গে অন্য কোনো অপরাধচক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728