দেশীয় ক্রিকেটের সুপারস্টার মাহমুদউল্লাহ রিয়াদকে বিসিবি নিয়োগ দিয়েছে অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের মেন্টর হিসেবে। মাহমুদউল্লাহ ঘরোয়া ক্রিকেটে খেলার পাশাপাশি এই মেন্টরের দায়িত্ব পালন করবেন। বিসিবি জানিয়েছে, বোর্ড ও মাহমুদউল্লাহ উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হয়েছে।
২০২৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ পর্যন্ত এ স্কোয়াডের মেন্টর হিসেবে কাজ করবেন মাহমুদউল্লাহ। বাংলাদেশে হবে পরের যুব বিশ্বকাপ। সে লক্ষে বিসিবির নীতিনির্ধারকরা চেষ্টা করছেন জাতীয় দল থেকে অবসর নেওয়া ক্রিকেটারদের বয়সভিত্তিক দল থেকে কোচিং পেশায় যুক্ত করতে। মাহমুদউল্লাহকে মেন্টর হিসেবে দায়িত্ব দেওয়া এই পরিকল্পনারই অংশ।