1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

পরীমনির ঈদ ভাবনা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 20-05-2026 ইং
  • 1588 বার পঠিত
ad728

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনি ঈদ নিয়ে নিজের ভাবনা সম্প্রতি জানিয়েছেন সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে। তিনি বলেছেন, দীর্ঘদিন পর এবার গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন। এ সিদ্ধান্তের পেছনে আছে তার প্রয়াত নানার ইচ্ছা।

পরীমনি বলেন, "আমার নানু ভাই সবসময় চাইতেন আমি বাড়ি গিয়ে পরিবারের সবার সঙ্গে ঈদ করি। নিজের হাতে কোরবানির মাংস সবাইকে বিলিয়ে দিই। প্রায় আট-নয় বছর শুধু এফডিসির জন্য বাড়িতে যাওয়া হয়নি। পরে মনে হয়েছে এফডিসির দায়িত্ব অন্য কেউ সামলাচ্ছেন বলেই আমি দায়িত্বটি হস্তান্তর করতে পেরেছি। এরপর থেকেই আবার গ্রামের বাড়িতে গিয়ে ঈদ পালন শুরু করি।

পরীমনি ঈদের আনন্দ প্রত্যেকের মাঝে ছড়িয়ে দেওয়ার ইচ্ছার কথা জানান। তিনি বলেন, "আমি জানি না কতটুকু কীভাবে করতে পারছি, তবে চেষ্টা করছি ঈদটাকে উৎসবমুখর করতে। ঈদ আনন্দ আর খুশির বার্তা নিয়ে আসে। আমি চাই সবার মুখে হাসি থাকুক, সবার অন্তরে আনন্দ থাকুক। আর কিছু চাওয়া নেই।"


ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728