1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান: আলোচিত বিড়ালটি আমার নয়, মেয়ের

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 07-10-2025 ইং
  • 15324 বার পঠিত
ad728

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশেষে আলোচিত ‘বিড়াল প্রসঙ্গ’ নিয়ে মুখ খুলেছেন। বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যেই বিড়ালটিকে নিয়ে নানা মন্তব্য ও ব্যঙ্গ-বিদ্রুপ হয়েছে, সেটি আসলে তার নয়— তার মেয়ের।

সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে তারেক রহমানের একাধিক ছবি ও ভিডিওতে দেখা যায় একটি বিড়ালকে কোলে নিয়ে থাকতে। এ নিয়েই শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা। কেউ কেউ সেই বিড়ালটিকে রাজনৈতিক প্রতীক হিসেবেও ব্যাখ্যা করার চেষ্টা করেন।

তবে সাক্ষাৎকারে তারেক রহমান বিষয়টি নিয়ে হাস্যরসের সুরে বলেন, “বিড়ালটা আমার নয়, আমার মেয়ের। ওর প্রতি এত আগ্রহ দেখে আমি অবাক হয়েছি।”

রাজনীতি, দলীয় কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা ছাড়াও এই সাক্ষাৎকারে তিনি বিএনপির বর্তমান অবস্থা, নির্বাচন, এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেছেন।

বিবিসি বাংলার সঙ্গে এটি তারেক রহমানের দীর্ঘদিন পর কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া প্রথম সরাসরি সাক্ষাৎকার।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728