1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

ঈদে মুক্তি পাচ্ছে শাকিবের "রকস্টার"

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 25-05-2026 ইং
  • 574 বার পঠিত
ad728

গত কয়েক বছরের ঈদে তুমুল হিট হয়েছে শাকিব খান অভিনীত সিনেমাগুলো। সে ধারাবাহিকতায় এবারের কুরবানি ঈদে মুক্তি পাচ্ছে এ নায়কের "রকস্টার" সিনেমা। 

ইতোমধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা "রকস্টার"। আজমান রুশো পরিচালিত এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া মিথিলা, সুনিধি নায়েক ও তারিক আনাম খানসহ আরও অনেকে। সান মোশন পিকচার্সের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন অঞ্জন চৌধুরী পিন্টু।

ইতোমধ্যেই সিনেমাটির গান ও টিজার প্রকাশ পেয়েছে, যা সিনেমা প্রেমীদের মাঝে বাড়তি আগ্রহের সৃষ্টি করেছে। তাদের মতে, এবারের ঈদে বড় পর্দায় নতুন এক চমক নিয়ে হাজির হতে পারে "রকস্টার"। একই সঙ্গে একেবারে ভিন্ন ঘরানার এক শাকিব খানকে দেখার জন্য মুখিয়ে আছেন দর্শক।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728