1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

আবারও সাফের শিরোপা জিততে পারে বাংলাদেশ : আমিনুল হক

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 09-06-2026 ইং
  • 514 বার পঠিত
ad728

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দীর্ঘদিনের শিরোপাখরা কাটিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে বাংলাদেশ। বর্তমান জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের পারফরম্যান্স, কমিটমেন্ট এবং মানসিকতা দেখে তিনি আশাবাদী, ২০০৩ সালের পর আবারও সাফের শিরোপা জিততে পারে বাংলাদেশ।

ঢাকায় ‘ফুটবল ফিয়েস্তা গালা নাইট’ অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। 

প্রতিমন্ত্রী বলেন, "আমি অত্যন্ত আশাবাদী। আমাদের বর্তমান ফুটবল দল এবং খেলোয়াড়দের যে কন্ডিশন রয়েছে, তারা সাফ অনূর্ধ্ব পর্যায়ে যেভাবে পারফর্ম করেছে এবং তাদের ভেতরে যে কমিটমেন্ট রয়েছে, তাতে দীর্ঘদিনের সাফ চ্যাম্পিয়নশিপের খরা কাটানো সম্ভব।"

তিনি বলেন, "আমার মনে হয়, প্রত্যেক খেলোয়াড়ই বিষয়টি অনুধাবন করতে পারছে। ইনশাআল্লাহ, আমরা আশা করি, ২০০৩ সালের পর আবারও সাফ চ্যাম্পিয়নশিপ অর্জনের দ্বারপ্রান্তে রয়েছি।"

আমিনুল বলেন, "আমরা শূন্য থেকে একটি কাঠামো নিয়ে কাজ শুরু করেছি। নতুন করে ক্রীড়া কার্যক্রম শুরু করেছি। আমাদের পাঠ্যপুস্তকে খেলাধুলাকে চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক করছি। এই শুরুটা পাঁচ বা ১০ বছর পর ভালো ফল দেবে, ইনশাআল্লাহ।"


ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728