1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

২০২৭ সালে ২৪ লাখ শরণার্থীর পুনর্বাসন প্রয়োজন: জাতিসংঘ

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 16-06-2026 ইং
  • 2498 বার পঠিত
ad728

জাতিসংঘ জানিয়েছে, ২০২৭ সালে বিশ্বের প্রায় ২৪ লাখ শরণার্থীর পুনর্বাসন প্রয়োজন। এখন অনেক দেশ শরণার্থীদের আশ্রয় দেয়ার কোটা বা সুযোগ কমিয়ে দিয়েছে। এ নিয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর সতর্ক করেছে যে, যেসব শরণার্থী নিজ দেশে ফিরতে পারছেন না এবং বর্তমান আশ্রয়স্থলেও ঝুঁকিতে রয়েছেন, তাদের জন্য বিকল্প সুযোগের চরম অভাব দেখা দিয়েছে। এএফপির এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।


জেনেভায় সাংবাদিকদের ব্রিফিংকালে ইউএনএইচসিআর-এর টেকসই সমাধান ও মাঠ পর্যায়ের সুরক্ষা বিভাগের প্রধান জ্যাকি কিগান বলেন, ‘পুনর্বাসনের সুযোগ বাড়ানো এখন জরুরি এবং এটি অর্জন করা সম্ভব। কোটা বৃদ্ধি করা, আরও নতুন দেশকে এই প্রক্রিয়ায় যুক্ত করা এবং আবেদনের প্রক্রিয়া দ্রুত করার মাধ্যমে আমরা আরও বেশি অভাবী মানুষের কাছে পৌঁছাতে পারবো।’


সংস্থাটির বার্ষিক ‘প্রজেক্টেড গ্লোবাল রিসেটেলমেন্ট নিডস’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ৪৩টি দেশের উৎস থেকে আসা এবং বর্তমানে ৭৬টি দেশে আশ্রয় নিয়ে থাকা প্রায় ২৩ লাখ ৭০ হাজার মানুষের অন্য কোথাও পুনর্বাসন প্রয়োজন। এটা সম্ভব না হলে ভয়াবহ মানবিক বিপর্যয় এড়ানো যাবে না মনে করে সংস্থাটি।  


ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728