দক্ষিণী সিনেমার আলোচিত অভিনেত্রী তামান্না ভাটিয়া। এই অভিনেত্রীকে ফোন করে বিশেষ একটি প্রস্তাব দিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান।বলিউডের সফল পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খানের ভ্লগে হাজির হয়েছিলেন তামান্না ভাটিয়া। সেখানে শাহরুখ খানের প্রতি নিজের মুগ্ধতার কথা জানান অভিনেত্রী।
এ অভিনেত্রী বলেন, 'সবচেয়ে দয়ালু মানুষদের একজন শাহরুখ খান। আমি তাকে ভীষণ ভালোবাসি এবং শ্রদ্ধা করি। ভারতীয় চলচ্চিত্র শিল্পের জন্য তিনি যা করেছেন, তার মতো অন্য কাউকে দেখি না।'
এরপর শাহরুখ খানের ফোনের সেই বিশেষ মুহূর্তের কথা স্মরণ করেন তামান্না। শাহরুখপুত্র আরিয়ান খান ‘দ্য বা***ডস অব বলিউড’ শিরোনামে একটি ওয়েব সিরিজ নির্মাণ করেছেন। এ সিরিজে ‘ঘাফুর’ গানে পারফর্ম করার জন্য তামান্নাকে ফোন করে প্রস্তাব দিয়েছিলেন শাহরুখ।
স্মৃতিচারণ করে তামান্না ভাটিয়া বলেন, 'তিনি আমাকে ফোন করেছিলেন। ফোনে বললেন, ‘তুমি কি এটা করতে পারবে?’ আমি শুধু অনুভব করেছিলাম, তিনি এমন একজন মানুষ যে চলচ্চিত্র শিল্পের জন্য এতকিছু করেছেন। আর সেই ব্যক্তি যদি কিছু করতে বলেন, আমি ডিগবাজি দিয়ে ‘হ্যাঁ’ বলে দেব।'