1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

রক্ত ঝরল ক্যালিফোর্নিয়ায় বিশ্বকাপের ফ্যান জোন এলাকায়

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 29-06-2026 ইং
  • 523 বার পঠিত
ad728

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ২০২৬ বিশ্বকাপের একটি ফ্যান জোনের কাছাকাছি এলাকায় গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন।


রবিবার রাতে ক্যালিফোর্নিয়ার স্যান হোসে শহরের স্যান পেড্রো স্কয়ারে এ ঘটনা ঘটে।


তবে স্থানীয় পুলিশ জানিয়েছে, গোলাগুলির সময় সেখানে বিশ্বকাপের কোনো ম্যাচ সম্প্রচার হচ্ছিল না। সেদিনের ম্যাচ শেষ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর হামলার ঘটনাটি ঘটে।


বার ও বিনোদনকেন্দ্রের জন্য পরিচিত স্যান পেড্রো স্কয়ার বিশ্বকাপ চলাকালে ফুটবলপ্রেমীদের অন্যতম মিলনমেলায় পরিণত হয়েছে। এখানে বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি ভক্তদের জন্য বিভিন্ন আয়োজন করা হয়।


সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে স্যান হোসে পুলিশ বিভাগ জানায়, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপর আহত ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় স্কয়ারসংলগ্ন কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।


ক্যালিফোর্নিয়ার বে এরিয়ার অন্যতম বড় ফুটবল ফ্যান জোন এই স্যান পেড্রো স্কয়ার। গত সপ্তাহে বসনিয়া ও হার্জেগোভিনা-যুক্তরাষ্ট্রের নকআউট ম্যাচসহ এ পর্যন্ত বিশ্বকাপের পাঁচটি ম্যাচ এই অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে।


ঘটনাস্থলে থাকা রয়টার্সের এক সাংবাদিক জানান, গোলাগুলির পরপরই বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধারকর্মীরা স্ট্রেচারে করে একজন আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান। নিরাপত্তার স্বার্থে রাতেই এলাকার বেশিরভাগ বার বন্ধ করে দেওয়া হয়।


এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে শনাক্ত বা আটক করতে পারেনি পুলিশ। হামলার উদ্দেশ্যও জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728