ব্রাজিল-আর্জেন্টিনার বাইরে গিয়ে নিজের পছন্দের দলের কথা জানালেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার সমর্থন পর্তুগালের প্রতি।
আর প্রিয় ফুটবলার নাকি ক্রিস্টিয়ানো রোনালদো।
ভারতের একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ফুটবল নিয়ে কথা বলতে গিয়ে এসব তথ্য জানান জয়া আহসান।
তার কথায়, তিনি নিয়মিত ফুটবল অনুসরণ করেন। এমনকি ২০১৮ সালে রাশিয়ায় গিয়ে গ্যালারিতে বসে বিশ্বকাপও উপভোগ করেছিলেন।
জয়া বলেন, 'ফুটবলে আমার বেশ আগ্রহ আছে। শেষবার রাশিয়ায় গিয়ে গ্যালারিতে বসে বিশ্বকাপ দেখেছিলাম। পর্তুগালকে খুব ভালোবাসি, কিন্তু চারপাশে সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল শুনতে হয়। রোনালদোকে খুব ভালো লাগে। তবে মুশকিল হচ্ছে, মেসিকেও ভালো লাগে।'