চাঁপাইনবাবগঞ্জের হর্টিকালচার সেন্টারের অভ্যন্তরে আম্রকাননে ২০১৬ সালের ধারণ করা হয়েছিল ইত্যাদির একটি বিশেষ পর্ব।শুক্রবার (০৩ জুলাই) রাত আটটার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে সেই বিশেষ পর্বটির কিছু অংশসহ ইত্যাদির অন্যান্য পর্ব থেকে চমৎকার সব অংশ নিয়ে সাজানো একটি সংকলিত পর্ব।
এখন বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা চলছে। তাই ইত্যাদির এই বিশেষ সংকলিত পর্বটি সাজানো হয়েছে বিশ্বকাপ ফুটবল নিয়ে অতীতে করা বিভিন্ন আকর্ষণীয় ও তথ্যবহুল পর্বের চমৎকার সব অংশ দিয়ে।
নানান সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ইত্যাদির বিভিন্ন পর্ব থেকে সংকলন করা বেশ কিছু বিদ্রূপাত্মক নাট্যাংশসহ এবারও যথারীতি রয়েছে নানি-নাতি, মামা-ভাগ্নে ও চিঠিপত্র বিভাগ।
ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। সংকলিত এ পর্বটি প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে।
এ জাতীয় আরো খবর..