1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

খামেনিকে হত্যার হুমকি ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’: জাতিসংঘে ইরান

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 02-07-2026 ইং
  • 372 বার পঠিত
ad728

ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনিকে হত্যার সর্বশেষ ইসরায়েলি হুমকির বিরুদ্ধে বিশ্ব সংস্থার কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে তেহরান। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি এ বিষয়ে সংস্থাটির কাছে চিঠি পাঠিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।


জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে ইরাভানি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের দেওয়া এই হুমকিকে ইরানি সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের একটি ‘পরিকল্পিত এবং নিয়মতান্ত্রিক নীতি’ হিসেবে অভিহিত করেছেন।


তিনি এই হুমকিকে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি শাসকগোষ্ঠীর অবৈধ আগ্রাসনের ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করেন। চিঠিতে তিনি বলেন, 'সাবেক ইরানি নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলি খামেনি এবং অন্যান্য শীর্ষস্থানীয় রাজনৈতিক ও সামরিক কর্মকর্তার হত্যাকাণ্ডসহ ইরানের বিরুদ্ধে ইসরায়েলি শাসকগোষ্ঠীর অবৈধ আগ্রাসনের অংশ এটি, যা যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ, সমন্বয় ও সমর্থনে পরিচালিত হয়েছে।'


ইরাভানি ক্ষোভ প্রকাশ করে বলেন, 'জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইসরায়েলকে কোনও ধরনের শাস্তি বা জবাবদিহি ছাড়াই পার পেয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেন, যেকোনও ধরনের শত্রুতামূলক আচরণের বিরুদ্ধে তেহরান উপযুক্ত জবাব দেবে।'


ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728