1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

মাশহাদে চিরশায়িত খামেনি

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 09-07-2026 ইং
  • 4237 বার পঠিত
ad728

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার জন্মশহর মাশহাদে দাফন করা হয়েছে। লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত শেষকৃত্যে শোকের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা।


বৃহস্পতিবার (৯ জুলাই) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের নাজাফ ও কারবালায় ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে খামেনির মরদেহ মাশহাদে নেওয়া হয়। সেখানে ইমাম রেজা (আ.)-এর মাজারসংলগ্ন এলাকায় তাকে দাফন করা হয়। জীবদ্দশায় এখানেই দাফনের ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি।


দাফনের আগে অনুষ্ঠিত জানাজা ও শোকমিছিলে লাখো মানুষ অংশ নেন। তাদের অনেকের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা ও খামেনির ছবি। এ সময় যুক্তরাষ্ট্রবিরোধী এবং ট্রাম্পবিরোধী স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728