1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

প্লাস্টিক কমানোর পরিকল্পনা উপস্থাপন করে পুরস্কার পেলেন ২৫ জন

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 09-07-2026 ইং
  • 4368 বার পঠিত
ad728

প্লাস্টিকের ব্যবহার কমাতে উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপনের স্বীকৃতি হিসেবে ২৫ জনকে পুরস্কার দিয়েছে এসএমই ফাউন্ডেশন ও জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো)।


বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর সোবহানবাগে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) মিলনায়তনে আয়োজিত ‘প্লাস্টিকের ব্যবহার কমাতে ব্যবসায়িক পরিকল্পনা’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, উদ্ভাবনী পরিকল্পনা ও পণ্য প্রদর্শনী এবং সার্কুলার অর্থনীতি বিষয়ে নীতি সংলাপ অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।


এই প্রতিযোগিতায় সারা দেশ থেকে নারী, শিক্ষার্থী, বেসরকারি সংস্থা ও বর্জ্য ব্যবস্থাপনা খাতের ৬৪১ জন আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ৩০ জনকে চূড়ান্ত পর্বে নির্বাচিত করা হয়।


সেখান থেকে ২৫ জনকে পুরস্কারের জন্য নির্বাচিত হন। তাদের মধ্যে প্রথম তিনজনকে পাঁচ লাখ টাকা করে, পরবর্তী সাতজনকে সাড়ে তিন লাখ টাকা করে এবং বাকি ১৫ জনকে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। শিল্পসচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব (দায়িত্বপ্রাপ্ত) ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান, বিআইএমের মহাপরিচালক মো. সালিম উল্লাহ, ইউনিডোর ইউনিট চিফ জেরোম স্টাকি এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী।


অনুষ্ঠানে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, উৎপাদন ও ভোগের প্রতিটি ধাপে সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করা, পুনঃব্যবহার ও পুনর্ব্যবহার বাড়ানো এবং বর্জ্যকে সম্পদে রূপান্তর করা গেলে পরিবেশ সুরক্ষার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে।


এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী বলেন, প্লাস্টিকের ব্যবহার বৃদ্ধি এবং বর্জ্য ব্যবস্থাপনায় অদক্ষতার কারণে দেশে প্লাস্টিক দূষণ ক্রমাগত বাড়ছে। বিশ্বব্যাংকের ২০২০ সালের তথ্য অনুযায়ী, দেশে বছরে উৎপাদিত প্রায় ৯ লাখ ৭৭ হাজার টন প্লাস্টিক বর্জ্যের মাত্র ৩১ শতাংশ পুনর্ব্যবহার করা হয়। শুধু ঢাকায় প্রতিদিন ৬৪৬ টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হলেও পুনর্ব্যবহার হয় মাত্র ৩৭ শতাংশ। সরকারের জাতীয় কর্মপরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে প্লাস্টিকের ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728