1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

বিশ্বকাপের ফাইনাল মাতাবেন যারা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 09-07-2026 ইং
  • 4099 বার পঠিত
ad728

২০২৬ বিশ্বকাপের ফাইনাল শুধু মাঠের লড়াইয়েই সীমাবদ্ধ থাকছে না। প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালের বিরতিতে আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে এক তারকাখচিত সংগীতানুষ্ঠান।


এই আয়োজনে এক মঞ্চে দেখা যাবে জাস্টিন বিবার, শাকিরা, ম্যাডোনা, বিটিএসসহ বিশ্বের জনপ্রিয় সংগীতশিল্পীদের।


আগামী ১৯ জুলাই (বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা) নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। ফিফা জানিয়েছে, ম্যাচের বিরতিতে ১১ মিনিটের বিশেষ এই হাফটাইম শো ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম।


বুধবার আয়োজকরা অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পীদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। এই আয়োজনের তত্ত্বাবধানে রয়েছেন ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন।


জাস্টিন বিবার, শাকিরা, ম্যাডোনা ও দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের পাশাপাশি মঞ্চে পারফর্ম করবেন নাইজেরিয়ার আফ্রোবিট তারকা বার্না বয়, ভেনেজুয়েলার খ্যাতিমান কন্ডাক্টর গুস্তাভো দুদামেল এবং নিউ ইয়র্কের পিএস২২ কোরাস। কোল্ডপ্লেও তাদের সঙ্গে পরিবেশনায় অংশ নেবে।


বিশেষ এই আয়োজনের মূল লক্ষ্য শুধু বিনোদন নয়। হাফটাইম শো থেকে প্রাপ্ত অর্থ যাবে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে। বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়াতে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে এই প্রকল্প।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728