1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

হালান্ডকে গুগলের বিশেষ সম্মান‍

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 09-07-2026 ইং
  • 4198 বার পঠিত
ad728

২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডকে বিশেষ সম্মান জানিয়েছে গুগল। বৃহস্পতিবার (৯ জুলাই) গুগলে ‘Erling Haaland’ বা ‘আর্লিং হালান্ড’ লিখে সার্চ করলেই দেখা যাচ্ছে একটি বিশেষ অ্যানিমেশন।


সার্চ ফলাফলের নিচের দিকে ভাইকিংদের পোশাকে কয়েকজনকে ঐতিহ্যবাহী নৌকায় দাঁড় বেয়ে স্ক্রিন অতিক্রম করতে দেখা যায়। নরওয়ের ঐতিহ্যবাহী ভাইকিং সংস্কৃতি এবং বিশ্বকাপে হালান্ডের অসাধারণ পারফরম্যান্সকে তুলে ধরতেই গুগলের এই বিশেষ আয়োজন।


গুগলের এই সম্মাননায় উচ্ছ্বসিত হালান্ড নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের তার নাম গুগলে সার্চ করার আহ্বান জানিয়েছেন। এক পোস্টে তিনি লিখেছেন, "আজ অন্তত একটি কাজ করুন... গুগলে আমার নামটা সার্চ করুন।"


শুধু সার্চের মূল ফলাফলেই নয়, হালান্ডকে নিয়ে প্রকাশিত বিভিন্ন খবর পড়ার সময়ও স্ক্রিনের নিচে ভাইকিংদের নৌকার সেই অ্যানিমেশন ভেসে উঠছে।


বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে রয়েছেন হালান্ড। চার ম্যাচে সাত গোল করে তিনি গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে অবস্থান করছেন।


শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে নরওয়েকে ২-১ ব্যবধানে জয় এনে দেন এই গোলমেশিন। তার দুর্দান্ত নৈপুণ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, শেষ হয়ে যায় তাদের ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728