1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

ঢাকার ৪১৬ বর্ষপূর্তি উপলক্ষে 'ঢাকা উৎসব'

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 13-07-2026 ইং
  • 3376 বার পঠিত
ad728

‘হৃদয়ে ঢাকা’ স্লোগানকে ধারণ করে ঢাকার ৪১৬ বর্ষপূর্তি উপলক্ষে ৮ দিনের ‘ঢাকা উৎসব’ পালন করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অনুষ্ঠানের উদ্বোধনীতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

‎সোমবার (১৩ জুলাই) নগরভবনে এক সংবাদ সম্মেলনে ঢাকা উৎসবের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেন ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম।

‎সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘হৃদয়ে ঢাকা’ একটি সমন্বিত নাগরিক সম্পৃক্ততা, সাংস্কৃতিক উদযাপন এবং নগর ব্র্যান্ডিং কর্মসূচি, যা প্রতিবছর ১ আগস্ট ‘ঢাকা দিবস’ উপলক্ষে আয়োজনের প্রস্তাব করা হচ্ছে।

তিনি বলেন, উৎসব কার্যক্রমের আওতায় অন্তর্ভুক্ত থাকবে- ঢাকা শোভাযাত্রা, ঢাকা কার্নিভাল, সাংস্কৃতিক অনুষ্ঠান, হেরিটেজ ওয়াক, নৌকাবাইচ, ঘুড়ি উৎসব, ঢাকা হেরিটেজ ম্যারাথন, ঢাকা হেরিটেজ সাইকেল র‍্যালী, আদি ঢাকা ফুড, ফেস্টিভ্যাল, আর্ট ক্যাম্প, লাভলেটার টু ঢাকা, ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা, দ্য গ্রেট ঢাকা সেল ও নাগরিক সম্পৃক্ততা।

‎ডিএসসিসি প্রশাসক বলেন, 'এই উদ্যোগের মাধ্যমে নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধি, নগর পর্যটনের বিকাশ, স্থানীয় অর্থনীতির গতিশীলতা, সাংস্কৃতিক ঐতিহ্যের পুনর্জাগরণ এবং আন্তর্জাতিক পর্যায়ে ঢাকার ইতিবাচক ব্র্যান্ডিং নিশ্চিত করা সম্ভব হবে।'

‎চলতি বছরের ‘ঢাকা উৎসব’-এর ৮ দিনের কর্মসূচি ঘোষণা দিয়ে প্রশাসক বলেন, উৎসবের কর্মসূচি শুরু হবে ৩১ জুলাই থেকে। ১ আগস্ট তথা উৎসবের দ্বিতীয় দিন বিকেলে উদ্বোধনী অনুষ্ঠান হবে লালবাগ কেল্লা। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‎তিনি জানান, উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকার ওপর রচিত বইয়ের স্টল, আদি ঢাকার বিখ্যাত খাবারের স্টল পরিদর্শন, একটি বিশেষ বৃক্ষের চারা রোপণের মাধ্যমে গ্রিন ঢাকা কার্যক্রমের উদ্বোধন ও ক্লিন ঢাকা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের উদ্বোধন, লাইট অ্যান্ড সাউন্ড শো ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728