প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিমগাছের চারা উপহার দেওয়া হয়েছে। বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলাবাসীর পক্ষ থেকে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে নিমগাছের চারা তুলে দেন।
এর আগে সোমবার সকাল সোয়া ১০টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে পুনঃখননকৃত বাটাজোর-শরিকল খালের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান নারিকেল গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।