1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

রিয়াল ছাড়া ইঙ্গিত ভিনিসিয়ুসের?

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 13-07-2026 ইং
  • 3270 বার পঠিত
ad728

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের ইনস্টাগ্রাম কার্যক্রম নিয়ে জমেছে নানা আলোচনা। নিজের প্রোফাইলের বায়ো থেকে তিনি রিয়াল মাদ্রিদের পরিচয় সরিয়ে রেখে শুধু ব্রাজিলের পরিচয় রেখেছেন। এটি ফুটবল অঙ্গনে কৌতূহলের জন্ম দিয়েছে।


এই পরিবর্তন এমন সময়ে এসেছে যখন রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুসের নতুন চুক্তি নিয়ে আলোচনা চললেও এখনও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের অন্যতম অগ্রাধিকার ছিল ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের চুক্তি নবায়ন সম্পন্ন করা। নতুন খেলোয়াড় দলে ভেড়ানোর পরিকল্পনার আগেই বিষয়টি নিষ্পত্তি করতে চায় স্প্যানিশ ক্লাবটি।


স্প্যানিশ সংবাদমাধ্যম 'ডিফেনসা সেন্ট্রাল' জানিয়েছে, ভিনিসিয়ুস শুধু বায়ো থেকেই রিয়ালের নাম সরাননি, প্রোফাইল ছবিও কালো রঙে পরিবর্তন করেছেন। পাশাপাশি ক্লাব-সম্পর্কিত পিন করা পোস্টগুলোও আর তার প্রোফাইলে দেখা যাচ্ছে না।


বর্তমানে তার সাম্প্রতিক পোস্টগুলোর মধ্যে রিয়াল মাদ্রিদের উপস্থিতি খুবই সীমিত। কেবল সতীর্থ ডেভিড আলাবা ও দানি কারভাহালের বিদায় উপলক্ষে প্রকাশিত কয়েকটি পোস্টেই ক্লাবের ছাপ রয়েছে।


তবে এমন ঘটনা এই প্রথম নয়। গত বছরের ডিসেম্বরে সেভিয়ার বিপক্ষে ম্যাচের পরও তিনি একই ধরনের পরিবর্তন করেছিলেন। সে সময় সান্তিয়াগো বার্নাব্যুতে কিছু সমর্থকের সমালোচনার মুখেও পড়েছিলেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।


তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন পরিবর্তনকে তার ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত কোনো ইঙ্গিত হিসেবে দেখছেন না অনেকেই। ব্যক্তিগত কিংবা বাণিজ্যিক নানা কারণে ফুটবলাররা প্রায়ই নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে পরিবর্তন আনেন। এ বিষয়ে ভিনিসিয়ুসও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728