1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

ময়মনসিংহে স্লোগান ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি’

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 14-07-2026 ইং
  • 3036 বার পঠিত
ad728

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি’ বলে স্লোগান দেন।


মঙ্গলবার সকালে নগরীর টাউন হল মোড়ে আনন্দ মোহন সরকারি কলেজ, মুমিনুন্নিসা সরকারি কলেজ, ময়মনসিংহ সরকারি মহাবিদ্যালয়, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।


এ সময় ‘শিক্ষা নিয়ে রাজনীতি চলবে না’, ‘দফা এক দাবি এক মিলনের পদত্যাগ’, ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি’সহ বিভিন্ন স্লোগান দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।


অবরোধের কারণে ওই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে পুলিশের সহায়তায় বিকল্প সড়কে যানবাহন চলাচল করছে। শিক্ষার্থীদের সমস্যাগুলো বিবেচনা না করে পরীক্ষা চালানোর কারণে শিক্ষার্থীদের স্বার্থে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছে তারা।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728