1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

দীপিকা কি বলেছেন মোদি ব্যর্থ রাষ্ট্রনায়ক?

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 16-07-2026 ইং
  • 2543 বার পঠিত
ad728

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে ককরোজ জনতা পার্টির মঞ্চে টানা ১৯ দিন ধরে অনশনে আছেন দেশটির শিক্ষক ও পরিবেশবাদী সোনম। এরইমধ্যে বলিউডের একাধিক তারকা তার পক্ষে কথা বলেছেন। এই অনশনে রাজনীতিবিদদের নড়েচড়ে না বসায় ক্ষোভ ঝেড়েছেন তারা।


এরইমধ্যে সামাজিক মাধ্যমে একটি স্টোরি ছড়িয়েছে। দীপিকার নাম করে ছড়ানো ওই স্টোরিতে লেখা, ‘সোনম ওয়াংচুক অনশন করছেন, আর আপনারা স্ক্রল করেই যাচ্ছেন। এটাই তো আমাদের গণতন্ত্র!’ 


ওই পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি ‘ব্যর্থ রাষ্ট্রনায়ক’ বলে কটাক্ষ করা হয়েছে। লেখা হয়েছে, ‘কেউ এই বিষয়ে কথা বলছেন না কেন? আমরা গণতন্ত্রে অন্ধকার অধ্যায়ে বাস করছি। একজন ব্যর্থ রাষ্ট্রনায়ককে মহিমান্বিত করার জন্য যতগুলি সিনেমাই বানানো হোক না কেন, বাস্তবটা কিন্তু বদলায়নি।’


এরপর থেকেই আলচনার পারদ তুঙ্গে। কেউ কেউ দীপিকাকে বামপন্থী বলে সমালোচনা করছেন। তবে অনেকের দাবি, মন্তব্যটি দীপিকার না। তার ইনস্টাগ্রাম স্টোরিতে এরকম কিছু পাওয়া যায়নি। পরে জানা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজিতে দীপিকার নাম করে ছড়ানো হয়েছে পোস্টটি। এ নিয়ে কিছু বলেননি অভিনেত্রী।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728