1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

'৭১ এবং ২৪ মিলেই বাংলাদেশ'

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 17-07-2026 ইং
  • 1563 বার পঠিত
ad728

ওয়াশিংটন ডিসি বিএনপির সহ-সভাপতি জাহিদ খান বলেছেন, ৭১ এবং ২৪ মিলেই বাংলাদেশ। 


বুধবার ১৫ জুলাই এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।


জাহিদ খান বলেন, আমি একাত্তরের মহান মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আমি জুলাই আন্দোলন দেখেছি। দীর্ঘ সতেরো বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন অংশীদার হিসেবে সেই সংগ্রামের কিছুটা পথ চলার সুযোগ আমার হয়েছে। তাই জুলাই আমার হৃদয়ের খুব কাছের একটি অধ্যায়।


তিনি বলেন, আজ আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। আসুন, দল-মত নির্বিশেষে সবার আগে বাংলাদেশকে অগ্রাধিকার দিই এবং বর্তমান সরকারকে দেশ গঠনের কাজে আন্তরিকভাবে কাজ করার সুযোগ দিই।


তিনি আরও বলেন, একটি বিষয় মনে রাখা দরকার কেউ যদি মনে করেন বর্তমান সরকারের সংযম বা আইনের প্রতি শ্রদ্ধা তাদের দুর্বলতার পরিচয়, তাহলে সেটি ভুল ধারণা। একটি দায়িত্বশীল সরকার প্রতিশোধ নয়, ন্যায়বিচার, স্থিতিশীলতা ও দেশের স্বার্থকে সামনে রেখে কাজ করে। আমরা যারা দীর্ঘ সতেরো বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সাক্ষী ও অংশীদার ছিলাম, আমরা জানি—ঐক্যবদ্ধ জনগণের শক্তির কাছে কোনো অপশক্তিই টিকতে পারে না। বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র বা অপশক্তিকে জনগণ ঐক্যবদ্ধভাবেই মোকাবিলা করবে। সবার আগে বাংলাদেশ।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728