1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

মেসিকে নিয়ে শাকিরার আবেগী পোস্ট

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 18-07-2026 ইং
  • 1418 বার পঠিত
ad728

স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে সামাজিকমাধ্যমে এক আবেগঘন বার্তা শেয়ার করেছেন পপ সম্রাজ্ঞী শাকিরা। বিশ্বকাপের থিম সং গেয়ে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পাওয়া কলম্বিয়ান গায়িকা ইনস্টাগ্রামে মেসির একটি ছবি পোস্ট করে এই বয়সেও তার অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করেন।


তিনি লেখেন, ‘লিওনেল মেসি যা করছেন, তা অভাবনীয়! এটি এমন এক ব্যক্তির মূল্যবোধকে ফুটিয়ে তোলে, যিনি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ ও সুশৃঙ্খল, যিনি সময় এবং সব প্রতিকূলতাকে চ্যালেঞ্জ করছেন। তিনি প্রমাণ করেছেন যে কোনও মানুষকে তার বয়স কিংবা অন্য কে কী বললো, তা দিয়ে বিচার করা যায় না।


শাকিরা মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোরও প্রশংসা করেন। এই গায়িকা বলেন, ফুটবল সুপারস্টারের এই সাফল্যের পেছনে আন্তোনেলাই মূল প্রেরণা ও শক্তির উৎস।


শাকিরা আরও বলেন, ‘আমি জানি যে আন্তোনেলা রোকুজ্জোর মতো একজন নারী পাশে থাকার কারণেই তিনি নিজেকে প্রমাণ করার এই শক্তি ও অনুপ্রেরণা পান।’


শাকিরার এই পোস্ট নজর এড়ায়নি আন্তোনেলারও।


শৈশবের প্রেমিকা ও ২০১৭ সালে বিয়ে করা তিন সন্তানের জননী আন্তোনেলা রোকুজ্জো পরবর্তীতে শাকিরার সেই স্টোরিটি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলেও শেয়ার  করেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728