তুরস্কের পূর্বাঞ্চলীয় মালটিয়া প্রদেশে শনিবার (১৮ জুলাই) ভোরে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ভোর ৬টা ২০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মালটিয়া প্রদেশের বাত্তালগাজি জেলা।
ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১৫ দশমিক ৫৯ কিলোমিটার।