1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

হাওরে বিএনপি নেতা খুন হত্যার শর্তে জেল থেকে খুনিদের জামিনে বের করা হয়েছিল

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 19-07-2026 ইং
  • 1063 বার পঠিত
ad728


ভাড়াটে খুনিদের হাতেই খুন হন বিএনপির কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীর (৫৮)। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ঢাকা থেকে খুনিদের ভাড়া করে এনে এই খুন করায়।তার আগে বিএনপি নেতাকে হত্যার শর্তে তিন খুনিকে কাশিমপুর কারাগার থেকে জামিন করায় ওই পরিকল্পনাকারী। পুলিশ ও বিভিন্ন সূত্রে এসব তথ্য জানা গেছে।

জাহাঙ্গীর হত্যার ঘটনায় গতকাল শনিবার মিঠামইন থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলাটি করেননিহতের স্ত্রী মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার রাতে জাহাঙ্গীর উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকায় নিজ বাসভবনের দিকে যাচ্ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত ধারালো চাপাতি, কিরিচ, কুড়াল, রামদাসহ দেশি অস্ত্র নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয়রা কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন


মামলায় নাম উল্লেখ করা তিন আসামি হলেন বরগুনার বামনা উপজেলার মৃত সুলতান মীরনের ছেলে হেলাল উদ্দিন, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নূর হোসেনের ছেলে মহিন উদ্দিন এবং রহমত উল্লাহ খোকনের ছেলে শাহিন আলম ওরফে শাকিল।

ঘটনার রাতেই স্থানীয় লোকজন হেলাল উদ্দিনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশের অভিযানে একই রাতে মহিন উদ্দিন ও শাহিন আলম ওরফে শাকিলকে গ্রেপ্তার করা হয়।

মিঠামইন থানার ওসি মনোয়ার মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম ও পরিচয় প্রকাশ না করার শর্তে স্থানীয়রা বলছেন, দলীয় নেতৃত্ব এবং আসন্ন ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থিতা প্রভৃতি নিয়ে অন্তঃকলহ ও বিরোধের জেরেই জাহাঙ্গীর হত্যার পরিকল্পনা করা হয়।শুক্রবার উপজেলা সদরের হেলিপ্যাড মাঠে নিহত বিএনপি নেতা জাহেদুল আলম জাহাঙ্গীরের জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, কিশোরগঞ্জ-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, কিশোরগঞ্জ-১ আসনের এমপি মাজহারুল ইসলামসহ দলের নেতাকর্মীসহ অগণিত সাধারণ মানুষ।

পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী জাহাঙ্গীর হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছেন, খুনি যত বড় প্রভাবশালীই হোক অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। প্রকৃত নির্দেশদাতাকে খুঁজে বের করতে হবে। ভাড়াটে খুনিদের নিয়ে এসেছে এই রহস্য উদঘাটন করতে হবে। এদিকে জনতার হাতে প্রথমেই আটক হেলাল উদ্দিনের ৩৪ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ কালের কণ্ঠের হাতে এসেছে। ক্লিপে লোকজনের জিজ্ঞাসাবাদে তাকে বলতে শোনা যায়, মিঠামইনের  আদ্যাক্ষরের এক ছাত্রনেতা কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিন করানোর শর্তে তাদের কাজ (খুন) করে দেওয়ার প্রস্তাব করে। ওই সময় কিশোরগঞ্জের আরো একজন অপরিচিত ব্যক্তিও উপস্থিত ছিল। এর পরই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী খুনিদের জামিন করায়।

সরেজমিন গিয়ে জানা যায়, পেশাদার খুনিরা ঘটনার তিন দিন আগেই মিঠামইনে এসে অবস্থান নেয়। তারা পর্যটকের বেশে বিএনপি নেতার গতিবিধি লক্ষ করে। এই তিন দিন তারা সেই  আদ্যক্ষরের ব্যক্তির ভাইয়ের বাসায় রাত্রিযাপন করে।

নিহত বিএনপি নেতার ঘনিষ্ঠরা জানান, হত্যাকাণ্ডের আগে খুনি ও তাদের নির্দেশদাতার পরিকল্পনায় বিএনপি নেতার বাড়ি বাগানবাড়ির বিদ্যুৎ ও সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান কালের কণ্ঠকে জানান, ঢাকা থেকে ভাড়া করে আনা তিন খুনিই বিএনপি সভাপতি জাহাঙ্গীরকে খুন করে। ঘটনার সঙ্গে সরাসরি জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতিও। গ্রেপ্তার তিনজনকে বৃহস্পতিবার জেলহাজতে পাঠানো হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728