২০২৬ বিশ্বকাপের ফাইনাল শুধু শিরোপা জয়ের লড়াই নয়, একই সঙ্গে নির্ধারণ করবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’-এর মালিককেও। আর্জেন্টিনা ও স্পেনের মহারণের আগে এই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।
অন্যদিকে পুরস্কারটি জিততে হলে ফাইনালে বিশেষ কিছু করতে হবে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে।