1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

দিল্লির আন্দোলনে সমর্থন আলিয়া ভাটের

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 23-07-2026 ইং
  • 869 বার পঠিত
ad728

দিল্লিতে ককরোজ পার্টির উদ্যোগে গড়ে তোলা আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। এতে সক্রিয় ভূমিকা পালন করছেন সংস্কৃতি অঙ্গনের লোকজন। সশরীরে হাজির হয়েছেন অনেকে। এবার এ নিয়ে সরব হলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

সমসাময়িক বিভিন্ন ইস্যুতে নিয়মিত মত প্রকাশ করেন আলিয়া। এবার সমর্থন দিলেন ককরোজ পার্টির আন্দোলনে। তার কথায়, ‘গত কয়েকদিনের ঘটনায় আমার মন ভেঙেছে। তবে এক আশার আলো তা জোড়াও লাগিয়ে দিয়েছে। নিজেদের অবস্থানে অনড় প্রতিটি শিক্ষার্থীর নেপথ্যে রয়েছে একটি স্বপ্নপূরণের আকাঙ্ক্ষা, একটি গোটা পরিবারের আশা এবং সেইসঙ্গে অসংখ্য ত্যাগ স্বীকার করে তাদের এক দীর্ঘ পথচলার কাহিনি। ওরা শুধু নিজেদের কথাই বলছে না, বরং একটা গোটা প্রজন্মের প্রতিনিধিত্ব করছে। ভবিষ্যৎ প্রজন্মের পথ আরও সুপ্রশস্ত করছে।’

আলিয়া ভারত সরকারের উদ্দেশে ছুড়ে দিয়েছেন প্রশ্নও। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের সাহস আমাকে নম্রতার পাঠ দিল। ওদের দৃঢ় সংকল্প আমাদের সকলের সামনে এক আয়না তুলে ধরল। যেটা আমাদের প্রশ্ন করতে শেখাল যে, যারা দেশের আসল উত্তরাধিকার এবং যাদের হাতে দেশের ভবিষ্যৎ সমর্পিত? আমরা কি সত্যিই সেই আগামী প্রজন্মের কথা শুনছি?’

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728