1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রথমবার বাংলাদেশের সিনেমা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 24-07-2026 ইং
  • 485 বার পঠিত
ad728

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এর ৮৩তম আসরে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো উৎসবের প্রতিযোগিতা বিভাগ অরিজোন্তি-তে জায়গা করে নিয়েছে দেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এটি নির্মাণ করেছেন রুবাইয়াত হোসেন।

 

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উৎসবের সভাপতি আলবের্তো বারবেরা মনোনীত চলচ্চিত্রগুলোর তালিকা প্রকাশ করেন। জানা গেছে, আগামী ২ থেকে ১২ সেপ্টেম্বর ইতালির ভেনিস লিডোতে অনুষ্ঠিত হবে উৎসবের এবারের আসর।


মনস্তাত্ত্বিক হরর ঘরানার সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে ঢাকার একটি বিউটি পার্লারকে কেন্দ্র করে। বিয়ের প্রস্তুতির মধ্য দিয়ে সৌন্দর্য, শরীর, স্মৃতি, বিশ্বাস ও ভয়কে ঘিরে রহস্যময় এক জগত নির্মাণ করেছেন পরিচালক।


চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ্ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, জাইনীন করিম, মোহাম্মদ বারীসহ আরও অনেকে।


ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728