1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতায় পরিবর্তন আসছে, বাতিল হতে পারে ৫০০ টাকা বাড়ানোর পরিপত্র

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 08-10-2025 ইং
  • 14916 বার পঠিত
ad728

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়ানোর বিষয়ে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।

এক্ষেত্রে পূর্বঘোষিত ৫০০ টাকা নির্দিষ্ট পরিমাণে ভাতা বৃদ্ধির পরিপত্র বাতিল করেদাবি অনুযায়ী শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধির প্রস্তাব বিবেচনায় নেওয়া হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে এবং অচিরেই একটি নতুন নির্দেশনা জারি হতে পারে। শিক্ষক সংগঠনগুলো শুরু থেকেই নির্দিষ্ট অর্থের পরিবর্তে মূল বেতনের একটি নির্ধারিত শতাংশ হারে বাড়িভাড়া ভাতা নির্ধারণের দাবি জানিয়ে আসছিল।

বর্তমানে সরকারি শিক্ষকদের মতো বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সুবিধা থেকে বঞ্চিত, যা দীর্ঘদিন ধরেই অসন্তোষ বৈষম্যের অভিযোগের জন্ম দিয়েছে।

বিশেষ করে, নগর এলাকায় বসবাসকারী শিক্ষকরা সাম্প্রতিক জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে বাড়িভাড়া ভাতার পুনর্বিবেচনার দাবি জোরালোভাবে তুলে ধরেছেন।

বিশ্লেষকরা বলছেন, ভাতা নির্ধারণে শতাংশ ভিত্তিক পদ্ধতি গ্রহণ করলে তা সময় মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে এবং ভাতার ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত হবে।

বিষয়ে সিদ্ধান্ত হলে শিগগিরই পরিপত্র জারি করে তা বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728