1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

মেসির জন্য হলিউডে আলাদা নিয়ম

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 29-07-2026 ইং
  • 43 বার পঠিত
ad728

বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির জন্য শুধু স্টেডিয়াম নয়, হলিউডের শুটিং সেটেও নাকি বদলে যায় প্রচলিত নিয়ম। সময়ানুবর্তিতার ব্যাপারে এতটাই কঠোর তিনি যে নির্ধারিত সময় শেষ হলেই কাজ অসম্পূর্ণ থাকলেও সেট ছেড়ে চলে যান। বিদায়ের আগে উচ্চারণ করেন একটি শব্দ— ‘ভামোস’।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় স্পোর্টস টক শো ‘দ্য ড্যান প্যাট্রিক শো’-তে এমনই একটি অভিজ্ঞতার কথা শেয়ার করেন হলিউড অভিনেতা উইল ফেরেল।

ফেরেল জানান, আলুচিপস ব্র্যান্ড লেস-এর একটি আন্তর্জাতিক বিজ্ঞাপনের শুটিংয়ে মেসির সঙ্গে কাজ করেছিলেন অভিনেতা স্টিভ ক্যারেল। পরে সেই অভিজ্ঞতার গল্প তাকে শুনিয়েছিলেন ক্যারেল।

উইল ফেরেলের ভাষ্য অনুযায়ী, মেসির জন্য শুটিং সেটে বিশেষ প্রস্তুতি নিতে হয়। কারণ তিনি পুরো শুটিংয়ের জন্য সময় দেন মাত্র ৩০ মিনিট। এই অল্প সময়ের মধ্যেই তার সব দৃশ্য ধারণ শেষ করতে হয়। সময় শেষ হলে অতিরিক্ত একটি শটের জন্যও তিনি অপেক্ষা করেন না।

এ কারণে পরিচালক, ক্যামেরা টিম ও পুরো প্রযোজনা ইউনিটকে আগেভাগেই সব প্রস্তুতি সম্পন্ন রাখতে হয়। সাধারণত বিজ্ঞাপনচিত্র বা সিনেমার শুটিংয়ে আলো, ক্যামেরা বা অভিনয়ের কারণে একাধিকবার দৃশ্য ধারণ করা হয়। কিন্তু মেসির ক্ষেত্রে সেই সুযোগ প্রায় থাকে না। তিনি সেটে পৌঁছানোর আগেই সবকিছু প্রস্তুত রাখতে হয়, যাতে ক্যামেরা চালু করেই শুটিং শুরু করা যায়।

বিষয়টি নিয়ে মজার মন্তব্যও করেন উইল ফেরেল। তিনি বলেন, সবাইকে দ্রুত কাজ শেষ করতে হয়, না হলে মেসি উঠে দাঁড়িয়ে শুধু বলবেন, ‘ভামোস’, তারপরই সেট ছেড়ে চলে যাবেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..