1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

এবার ওয়ানডে অধিনায়ক লিটন

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 29-07-2026 ইং
  • 84 বার পঠিত
ad728

ওয়ানডে দলের নেতৃত্বে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেহেদী হাসান মিরাজের পরিবর্তে জাতীয় দলের নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস। তিনি বর্তমানে টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়ক।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবির কার্যালয়ে বোর্ড সভা শেষে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়। এ সময় বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান।

লিটন দাস এর আগে বিভিন্ন সময় ওয়ানডে দলের নেতৃত্ব দিয়েছেন। তবে এবার পূর্ণাঙ্গ ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়ে বাংলাদেশের সীমিত ওভারের ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন তিনি।

লিটন এখন পর্যন্ত ৭টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এরমধ্যে ৩টি ম্যাচে জয় পেয়েছেন, হেরেছেন ৩টি ম্যাচে। 

অন্যদিকে, মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে সাম্প্রতিক সময়ে নানা আলোচনা চলছিল। সেই প্রেক্ষাপটে নেতৃত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..