1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে সরব অভিনেতা জিয়াউল হক পলাশ

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 08-10-2025 ইং
  • 63459 বার পঠিত
ad728

নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণার দাবিতে সরব হচ্ছেন এই জেলার বাসিন্দারা। সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন উপজেলায় চলছে বিক্ষোভ, সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি।

এবার সেই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। নিজের জন্মস্থান নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কালিকাপুর গ্রামের প্রতি টান থেকেই এই দাবির পক্ষে কথা বলেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পলাশ লিখেছেন— “নোয়াখালী আমাদের গর্ব, আমাদের হৃদয়ের জায়গা। এখন সময় এসেছে, নোয়াখালীকে তার প্রাপ্য মর্যাদা দেওয়ার।”

নোয়াখালীর মানুষ দীর্ঘদিন ধরেই প্রশাসনিক স্বীকৃতি হিসেবে স্বতন্ত্র বিভাগ চেয়ে আসছে। স্থানীয় রাজনীতিক, শিক্ষক ও ব্যবসায়ী নেতারাও সম্প্রতি একই দাবি তুলেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..