1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

জমিসংক্রান্ত সংঘাতের জেরে যুবক নিহত, ১৭ জনকে গ্রেপ্তার করল পুলিশ

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 11-08-2026 ইং
  • 11225 বার পঠিত
ad728

জমিসংক্রান্ত জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ গেল শহিদুল ইসলাম (৩০) নামের এক যুবকের। সোমবার (১০ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের ব্রিজপাড় এলাকায় ঘটনাটি ঘটে।

এ সংঘর্ষে আহত হয়েছেন সাবিনা ও মবদুল নামের আরও দুজন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ৮ শতক জমি নিয়ে খামার আন্ধারীঝাড় গ্রামের আব্দুল শেখ এবং শুক্কুর আলীর পরিবারের মধ্যে বেশ দীর্ঘদিন ধরে শত্রুতা চলছিল। সালিশ-বৈঠক ও গ্রাম আদালতের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও

তা সম্ভব হয়নি। সোমবার দুপুরে শুক্কুর আলীর লোকজন উক্ত জমিতে আমন ধানের চারা রোপণ করতে গেলে আব্দুল শেখের ছেলে শহিদুল ও তার স্বজনেরা বাধা দিতে আসেন। এতে কথা-কাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে

জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় প্রতিপক্ষের ধারালো কোঁচের মারাত্মক আঘাতে গুরুতর জখম হন শহিদুল। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে একটি টিম দ্রুত এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। খবর পেয়ে চালানো তাৎক্ষণিক অভিযানে প্রচুর পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধারসহ ১৭ জন অভিযুক্তকে আটক করা

হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..