1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

দীর্ঘ তিন বছরের বিরতি কাটিয়ে ফিলিস্তিনে ফিরছে ফুটবলের গর্জন

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 11-08-2026 ইং
  • 11283 বার পঠিত
ad728

গাজা যুদ্ধের তীব্রতায় দীর্ঘ তিন বছর স্তব্ধ থাকার পর অবশেষে মাঠে ফিরতে যাচ্ছে ফিলিস্তিনের ফুটবল। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) ঘোষণা অনুযায়ী, আগামী ৪ সেপ্টেম্বর থেকে পুনরায় শুরু হতে যাচ্ছে দেশের সব ধরনের

পেশাদার ফুটবল ও ক্রীড়া কার্যক্রম।

সোমবার রামাল্লায় এক সংবাদ সম্মেলনে পিএফএ প্রেসিডেন্ট জিবরিল রাজউব এই ঐতিহাসিক ঘোষণা দেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল-হামাস সংঘাত শুরুর পর থেকে ফিলিস্তিনের ঘরোয়া সব প্রতিযোগিতা সম্পূর্ণ স্থগিত হয়ে

পড়েছিল।

সংবাদ সম্মেলনে রাজউব জানান, নতুন সিজনের প্রথম টুর্নামেন্টটির নামকরণ করা হয়েছে ‘থাউজেন্ড মার্টায়ার্স কাপ’। অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, দীর্ঘদিনের এই রক্তক্ষয়ী যুদ্ধে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনের

১,০১৪ জন ক্রীড়াবিদ। মূলত তাদের স্মৃতি ও আত্মত্যাগকে সম্মান জানাতেই এই উদ্যোগ।

একই সাথে ৩ স্থানে গড়াচ্ছে খেলা এই বিশাল টুর্নামেন্টে মোট ২০০টিরও বেশি ক্লাব অংশগ্রহণ করবে। ভূরাজনৈতিক প্রতিকূলতা সত্ত্বেও একই সময়ে তিনটি আলাদা অঞ্চলে খেলা অনুষ্ঠিত হবে:

  • পশ্চিম তীর: ১৪৬টি ক্লাব

  • গাজা স্ট্রিপ: ৪৪টি ক্লাব

  • লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবির: ৩৬টি ক্লাব

পিএফএ প্রেসিডেন্ট জিবরিল রাজউব বলেন, “যুদ্ধ ফিলিস্তিনিদের জীবনকে চরম বিপদের মুখে ঠেলে দিয়েছে, যার কারণে খেলাধুলা বন্ধ রাখতে হয়েছিল। কিন্তু আমাদের জাতীয় সংকল্প ও ইচ্ছাশক্তি মুছে যায়নি। আমরা বিশ্বাস করি খেলাধুলা

টিকে থাকার ও আশার প্রতীক।”

ফিফার দ্বিমুখী নীতি ও ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবি সংবাদ সম্মেলনে ফিলিস্তিনি ক্লাব ও অ্যাসোসিয়েশনের বর্তমান তীব্র আর্থিক সংকটের কথা উল্লেখ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা (FIFA) এবং আন্তর্জাতিক সমাজকে

সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানানো হয়।

একই সাথে ফিফার বাণিজ্যিক মনোভাব ও রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে পিএফএ। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পশ্চিম তীরের অবৈধ দখলকৃত অঞ্চলে ফুটবল কার্যক্রম চালানো ইসরায়েলি ক্লাবগুলোর ওপর নিষেধাজ্ঞা

দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেছে তারা। পাশাপাশি গাজায় মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশনের ফিফা সদস্যপদ স্থগিতের আহ্বানও জানানো হয়।

রাজউব স্পষ্ট জানিয়ে দেন, “আমরা কোনো বাড়তি সুবিধা চাইছি না। আন্তর্জাতিক ক্রীড়া সনদে যা সুরক্ষিত রয়েছে, আমরা কেবল সেই আইনসম্মত অধিকার টুকুই দাবি করছি।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..