1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

বাবার বিদায়ের পর যুক্তরাষ্ট্র যাত্রা স্থগিত নাকি বাতিল? সিদ্ধান্ত জানালেন মেসি

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 11-08-2026 ইং
  • 11328 বার পঠিত
ad728

জীবনের অন্যতম কঠিন ও আবেগঘন সময় পার করছেন ফুটবল ঈশ্বর লিওনেল মেসি। সম্প্রতি ৬৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন তাঁর বাবা হোর্হে মেসি। পিতৃশোকের এই কঠিন সময়ে নিজের ফুটবল ক্যারিয়ার ও ক্লাব ইন্টার মিয়ামি থেকে

সাময়িকভাবে দূরত্ব বজায় রাখছেন এই আর্জেন্টাইন মহাতারকা।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম 'দোবলে আমারিয়া'র প্রতিবেদন অনুযায়ী, ক্লাব কর্তৃপক্ষ মেসিকে অনির্দিষ্টকালের জন্য ছুটি মঞ্জুর করেছে। শোক কাটিয়ে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে তিনি যতদিন প্রয়োজন সময় নিতে পারবেন। এরপরই

কেবল এমএলএসের ক্লাবে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

দোবলে আমারিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়, "বাবার মৃত্যু লিওনেলকে মানসিকভাবে গভীরভাবে বিপর্যস্ত করেছে। ফলে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্টার মিয়ামির হয়ে মাঠে

নামছেন না তিনি।"

এমএলএস ক্লাবের হয়ে এই সিদ্ধান্তের কারণে চলতি লিগস কাপের বাকি ম্যাচগুলোতে মেসিকে দেখা যাবে না। এমনকি টুর্নামেন্টের প্রথম পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কায় পড়েছে ইন্টার মিয়ামি। অনির্দিষ্টকালের ছুটিতে থাকায় মেসি কবে নাগাদ

যুক্তরাষ্ট্রের লিগে ফিরবেন, সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি।

ইতিমধ্যেই মন্তেরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটি মিস করেছেন মেসি। লিগস কাপে ক্লাব লিওনের বিপক্ষে দলের পরবর্তী ও শেষ ম্যাচেও থাকবেন না তিনি। এমনকি আগামী সেপ্টেম্বরের মধ্যে যদি তিনি যুক্তরাষ্ট্রে ফিরেও আসেন, তবুও ন্যাশভিল

এসসি, ফিলাডেলফিয়া ইউনিয়ন, টরন্টো এফসি এবং সিএফ মন্ট্রিয়লের বিপক্ষে আসন্ন এমএলএসের ম্যাচগুলোতেও তাঁর খেলা অনিশ্চিত।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..