1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

৬ দিন ধরে নিখোঁজ ঝিনাইদহের শিশু তানজিল, স্বজনদের আকুতি

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 11-08-2026 ইং
  • 14262 বার পঠিত
ad728

ঝিনাইদহ শহর থেকে তানজিল (১৩) নামের এক স্কুলছাত্র গত ৬ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ৫ আগস্ট সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি সে।

নিখোঁজ তানজিল শহরের আরাপপুর এলাকার বাসিন্দা মাসুদ রানার ছেলে। সে স্থানীয় রংধনু কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সকাল আনুমানিক ১১টার দিকে তানজিল বাসা থেকে বের হয়। দীর্ঘ সময় পরও সে ফিরে না আসায় স্বজনেরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য নানা স্থানে খোঁজাখুঁজি করেন। তবে এখন পর্যন্ত তার কোনো হদিস

মেলেনি। এ বিষয়ে স্বজনদের পক্ষ থেকে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শিশুটির বাবা মাসুদ রানা আকুতি জানিয়ে বলেন, কোনো হৃদয়বান ব্যক্তি যদি তানজিলের সন্ধান পান, তবে অনুগ্রহ করে নিকটস্থ থানায় অথবা পরিবারের সাথে ০১৬৫০-০৫০৫০৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, নিখোঁজের ঘটনায় থানায় জিডি নেওয়া হয়েছে। পুলিশ নিখোঁজ শিশু তানজিলকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728
ad728