1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

সহপাঠীদের চোখে পানি: চুয়েটের পুকুরে ডুবে প্রাণ গেল দুই তরুণের

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 12-08-2026 ইং
  • 13995 বার পঠিত
ad728

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একটি পুকুরে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে এই শোকাবহ ঘটনা ঘটে।

নিহত দুই ছাত্র হলেন বিশ্ববিদ্যালয়ের ২৪তম ব্যাচের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অর্ণব চন্দ (২২) এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শান্ত দেব (২৩)।

তারা উভয়েই সিলেট জেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দুপুরে ফুটবল খেলা শেষে কয়েকজন সহপাঠীর সাথে কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে গোসল করতে নামেন তারা।

সাঁতার কাটার একপর্যায়ে দুজনই পুকুরের ভেতরের গভীর অংশে তলিয়ে যান। সহপাঠী ও স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধারে নেমে প্রায় ২০ মিনিট পর অর্ণবকে এবং ৪৫ মিনিট পর শান্তকে পানি থেকে বের করে আনেন।

আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম শহরের এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম জানান, নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

স্বজনদের সাথে কথা বলে তাদের ইচ্ছানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, মাত্র দুই সপ্তাহ আগে—গত ২৮ জুলাই—একই পুকুরে ডুবে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অর্ণব সাহার মৃত্যু হয়েছিল।

সেই ঘটনার পর পুকুরটির চারপাশে নিরাপত্তাবেষ্টনী নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কিন্তু এর মধ্যেই ফের একই জায়গায় দুই শিক্ষার্থীর প্রাণহানির ঘটনায় চুয়েট ক্যাম্পাসে গভীর শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728
ad728