1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

সিলেটে এক বাসা থেকে দম্পতি ও অন্য এক ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 12-08-2026 ইং
  • 11198 বার পঠিত
ad728

সিলেট নগরীর রায়নগর আবাসিক এলাকায় একই বাসা থেকে ব্যবসায়ী দম্পতি ও তাদের গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) সকালে রায়নগরের ‘মিতালী-১১১’ নম্বর ভবন থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিহত ব্যক্তিরা হলেন—সিলেট চেম্বার অব কমার্সের সদস্য ব্যবসায়ী আব্দুস সত্তার মিয়া (৯০), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭৫) এবং তাঁদের ২৫ বছর বয়সী গৃহপরিচারিকা।

পারিবারিক সূত্র জানা গেছে, নিহত প্রবীণ দম্পতির চার সন্তানের মধ্যে দুইজন যুক্তরাজ্যে এবং দুইজন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন।

নিহতদের ভাগনে মুন্না মিয়ার ভাষ্যমতে, ওই বাড়িতে শুধু তাঁর মামা-মামি ও গৃহপরিচারিকা অবস্থান করতেন।

সকাল ৯টার দিকেও পরিবারের স্বজনদের সাথে তাঁদের কথা হয়েছিল। ফলে ধারণা করা হচ্ছে, সকাল ৯টার পরবর্তী সময়ে কোনো এক ফাঁকে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির জানান, খবর পাওয়ার পর পরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।

ঘটনাস্থলের প্রাথমিক আলামত বিশ্লেষণ করে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করা হচ্ছে। ঘটনার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটেছে, তা উদঘাটনে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

অন্যদিকে, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল আলম জানান, ঠিক কী কারণে এবং কীভাবে এই ঘটনা ঘটেছে তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের বিস্তারিত তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তীতে তথ্য জানানো হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..